রিভিউ না-ও করতে পারেন নিজামী: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৬, ১২:৫৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৩:০৩

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আগের মামলাগুলোর বেশিরভাগই রিভিউয়ের আবেদন করে কোনও ফল পাননি আসামিপক্ষ। তাই জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী আপিল বিভাগের দেওয়া রায় রিভিউ (পুনর্বিবেচনা) করতে রাজি নাও হতে পারেন বলে মনে করেছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশের পর তিনি প্রথমে নিজামীর সঙ্গে আলাপ করে রিভিউয়ের সিদ্ধান্ত নেবেন জানালেও পরবর্তীতে বলেন, ‘আমার মনে হয় না উনি রিভিউ করতে চাইবেন।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর আপিলে ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। মামলার সাক্ষীদের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, ‘মামলার সাক্ষীদেরকে সেফ হোমে নিয়ে সাক্ষ্য শেখানো হয়েছে। তাদেরকে যেভাবে বলতে বলা হয়েছে তারা সেভাবে সাক্ষ্য দিয়েছেন। এক সময় প্রকাশিত হবে এই সাক্ষ্য-প্রমাণ সঠিক ছিল কিনা।’

এদিকে নিজামীর ফাঁসির চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সব আইনি প্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে নিজামীর ফাঁসি বহাল থাকার শুনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

সকাল ৯টা ০৫ মিনিটে ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখে আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরবর্তী কাযক্রম বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন,  ‘একের পর এক মানবতাবিরোধী রায়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে অন্যায়ের বিচার হয়। মুক্তিযুদ্ধের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, আমরা তাদের বিচার পাচ্ছি। আগে চার মামলায় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই রায়ও (নিজামী) কার্যকর করা হবে ইনশাল্লাহ।’

 

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম