সালিশ বণ্টন শেষে ফেরার পথে সার্ভেয়ারকে কুপিয়ে জখম

পটুয়াখালী সংবাদদাতা
১৩ এপ্রিল ২০২১, ২৩:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২৩:৪০

পটুয়াখালীর বাউফলে সালিশ বণ্টন শেষ করে বাড়ি ফেরার পথে আপ্তের খান (৫৫) নামে স্থানীয় এক সার্ভেয়ারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।  গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা বাজারের পশ্চিম পাশে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিশুরী ইউনিয়নের আড়াইনাও গ্রামের ফজলু হাজীর বাড়ি মাপজোক ও ভাগ বণ্টন শেষ করে সন্ধ্যায় সিংহেরাকাঠি এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিলেন আপ্তের খান। পথে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকার পৌঁছালে রাস্তার উপরে কলাগাছ ফেলে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ঝোপের মধ্যে পালিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে। একপর্যায়ে তাকে পাতাবনের ডোবার ফেলে রেখে যায়। এক পথচারী ওই পথ দিয়ে যাওয়ার সময় ‘মাগো-বাবাগো’ শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে আপ্তের খানকে দেখতে পান। এ সময় পথচারীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে কালিশুরী স্লোব হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। 

মো. আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত এ বিষয়ে আমরা কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম