পাচারকালে ট্রাকবোঝাই সরকারি চাল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২৩:৫৮আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২৩:৫৮

টাঙ্গাইলের ভূঞাপুর খাদ্য গুদাম থেকে পাচারকালে ট্রাকবোঝাই খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ট্রাকভর্তি করার সময় এই চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ভূঞাপুর খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ট্রাকযোগে পার্শ্ববর্তী ঘাটাইলের একটি রাইস মিলে বিক্রির জন্য নেওয়া হয়। পরে পুনরায় বিকালে আরেকটি ট্রাকে চালবোঝাই করে। ওই ট্রাকে ১৪ মেট্রিক টন চাল ছিল। গুদাম থেকে এই সরকারি চাল পাচারের সময় সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো বন্ধ ছিল।

ভূঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘ট্রাকের চালগুলো ঘাটাইল যাচ্ছিল। চালগুলো ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপের। তারা খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ডিলার। তারা চালের কোনও ডিও দেখাতে পারেনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চালগুলোর বিষয়ে তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম