ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে হামলা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ২০:৫০আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:৫০

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে হামলার ঘটনায় মামলার প্রধান আসামি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে পৌর এলাকার শরীফপুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে পুলিশ লাইনসে হামলার ঘটনায় জড়িত এবং প্রধান পরিকল্পনাকারীর ভূমিকায় ছিলেন হাসমত খন্দকার। পরে এ ঘটনায় গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা ৪৯নং মামলায় তাকে প্রধান আসামি করা হয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ আজ বিকালে তাকে গ্রেফতার করে। এ নিয়ে হেফাজতের তাণ্ডবে দায়ের করা জেলায় মোট ৫৬টি মামলায় ৩১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের