‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ২৩:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২৩:৫৫

কক্সবাজারের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইব্রাহিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের বাইশফাঁড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

নিহত ইব্রাহিম উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১-এর সৈয়দ আলমের ছেলে।

বিজিবির দাবি, নিহত যুবক ইয়াবা কারবারি এবং ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি দেশে তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদে বাইশফাঁড়ী এলাকায় পাহাড়ের ঢালুতে অবস্থান নেয় বিজিবি। এ সময় কয়েকজন ব্যক্তিকে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অজ্ঞাত ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা এবং দেশে তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

তিনি জানান, গোলাগুলির ঘটনায় আহত দুই বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম