করোনা রোগীদের জন্য কক্সবাজার পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

কক্সবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ১৮:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৮:১৪

কক্সবাজার জেলায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এই মানবিক সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ শ্রমজীবী, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন কালে পুলিশ সুপার বলেন, অসচ্ছল করোনা রোগী অথবা করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারযুক্ত ফ্রি এই মানবিক সেবা চালু করা হয়েছে। আক্রান্ত রোগী বা স্বজনেরা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০৯৩৯৪ ও ০৩৪১৬৪০৪৮ নম্বরে ফোন দিলে তাৎক্ষণিক পৌঁছে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স। এই সেবা কক্সবাজার জেলার আওতাভুক্ত সীমাবদ্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ বড়ুয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম