সিরাজগঞ্জে পৌর কাউন্সিলর গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদদাতা
২৫ এপ্রিল ২০২১, ১৯:২৪আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৯:২৪

সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলায় ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক। তিনি মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম