তিন ওষুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

পাবনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ২৩:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২৩:২৮

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট মজুত ও বিক্রির দায়ে তিন ফার্মেসি মালিককে কারাদণ্ড এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের আকবরের মোড়ের শিশির ফার্মেসির স্বত্বাধিকারী আহাদ আলীকে পাঁচ হাজার, কলেজ রোডের মোল্লা ফার্মেসির স্বত্বাধিকারী আমিনুল ইসলাম মোল্লাকে ১০ হাজার এবং আজিজ ফার্মেসির শামীম আহমেদ জুয়েলকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়সহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে তল্লাশি চালিয়ে ফার্মেসির ভেতরে গোপন স্থানে রাখা নেশাজাতীয় ট্যাবলেট ও ইঞ্জেকশন জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরাসহ আনসার সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঈশ্বরদী সার্কেল কার্যালয়ের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, ঈশ্বরদী শহরের ওই তিন ফার্মেসি দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি