টিসিবির পরিবেশকের বাড়ি থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ

রাজশাহী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩

রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন পরিবেশকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির কথা ছিল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়।

পণ্যগুলো রাজশাহী নগরীর রেশমপট্টি এলাকার টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের বাড়িতে পাওয়া যায়। তার বাড়ির সঙ্গে একটি মুদি দোকানও আছে। সেটি তার স্ত্রী পরিচালনা করেন। ওই দোকানেও পাওয়া গেছে টিসিবির পণ্য।

অভিযানে এক হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুরের ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, টিসিবির পণ্য ট্রাকে নিয়ে বিক্রি না করে এখানে মজুত করে রাখা হয়েছিল। নিজেদের দোকান থেকে এসব পণ্য বেশি দামে বিক্রি করা হতো।

টিসিবির পরিবেশকের বাড়ি থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ তিনি আরও জানান, পণ্যগুলো জব্দ করা হয়েছে। তবে কাজলকে আটক করা হয়নি। শুনানির জন্য তাকে নোটিশ করা হবে। শুনানির দিন তিনি এসব মালামালের কাগজপত্র দেখাবেন। যদি না পারেন, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানতে চাইলে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ বলেন, ‘কাজল টিসিবির একজন পরিবেশক। তার প্রতিষ্ঠানের নাম আলী ট্রেডার্স। কাজলের বাড়িতে অভিযানের খবর তিনি পেয়েছেন। তিনি কাজলকে আটকের জন্য ভোক্তা অধিকারকে বলেছেন।

তিনি আরও বলেন, ‘ট্রাকে করে বিক্রির জন্য আট দিন আগে কাজলকে সব মালামাল দেওয়া হয়েছে। খোলাবাজারে বিক্রি করলে এতদিন পর এত বেশি পণ্য তার বাড়িতে থাকার কথা না। সে অনৈতিক পন্থায় এসব পণ্য রেখেছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি