পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ১৯:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৯:৩৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটকের পর সানাউল হক বিশ্বাস (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পুলিশি হেফাজতে নির্যাতনেই মারা গেছে সানাউল। আর অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সানাউল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সানাউল ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মৃত মোর্শেদ আলীর ছেলে।

সানাউলের ভাই মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিম কিনতে বাড়ি থেকে বের হয় তার ভাই। পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথেই গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পর তাকে জনসম্মুখেই ব্যাপক মারধর করা হয়। এ সময় তার ভাই পানি খেতে চাইলেও তাকে পানি খেতে দেওয়া হয়নি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলাহ্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সানাউল।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী হিসেবে তার ভাইকে আটক করা হলেও সে মাদক ব্যবসায়ী ছিল না।

তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, মাদক মামলার পলাতক আসামি ছিল সানাউল। বৃহস্পতিবার রাতে অভিযানের সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে পালানোর সময় সে মাটিতে পড়ে যায় এবং পুলিশ তাকে আটক করে। আটকের সময় সানাউল বুকে ব্যথা অনুভব করলে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টায়  তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় সানউল।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের