নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী টাইগার মোমেন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ২৩:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২৩:১৬

নারায়ণগঞ্জের সোনাগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনকে ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। একই সঙ্গে আটক করা হয়েছে বুলবুল ভূঁইয়া নামে তার এক সহযোগীকে। শুক্রবার দুপুরে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় আটক দুজনের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ দশ হাজার টাকা এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

টাইগার মোমেনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১১ ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শতাধিক দুষ্কৃতকারীর সমন্বয়ে মোমেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেছে তারা। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জ্বালানি তেল চুরি, পরিবহনে ছিনতাই, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে তারা। ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন নিজেকে কখনও র‌্যাব, আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম