রংপুর কারমাইকেল কলেজে বিক্ষোভ, অধ্যক্ষের কার্যালয় ঘেরাও

রংপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ১৭:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৭:৫১

কারমাইকেল কলেজে বিক্ষোভ

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্স পর্যায়ে ভর্তিতে ‘আগের নিয়ম’ বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একের পর এক নতুন নিয়ম প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। সম্প্রতি ২০১৩-১৪ সেশনে মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। এতে বলা হয়েছে ৫০ শতাংশ নম্বর পেয়েও যদি একজন শিক্ষার্থী কোনও বিষয়ে অকৃতকার্য থাকে তবে সে  ভর্তির সুযোগ পাবে না।

এর আগের সেশনগুলোতে কোনও বিষয়ে অকৃতকার্য হলেও গড়ে  শতকরা ৩৫ শতাংশ নম্বর পেলেই মাস্টার্সে ভর্তি হওয়ার বিধি ছিল। কিন্তু এ বছর সেটা তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম চালু করার ফলে সারাদেশের প্রায় ৪৬ হাজার শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগে প্রায় সাড়ে ৫০০  শিক্ষার্থী মাস্টার্সে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিল করে আগের নিয়ম বহালের দাবি জানিয়ে আগামী ১৩ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম