মাওলানা মামুনুল হকের রিমান্ড শুনানির দিন ধার্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২১, ১৬:৪৭আপডেট : ০২ মে ২০২১, ১৬:৪৭

মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার ঘটনায় তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে চব্বিশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মে শ্যোন অ্যারেস্ট ও রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হূমায়ূন কবিরের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।

এদিন দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় দশ দিন এবং সোনারগাঁয়ে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় পৃথকভাবে সাত দিন করে আরও চৌদ্দ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডের আবেদনের নথিপত্র নারায়ণগঞ্জের আদালত থেকে ঢাকার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে শুনানির পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। এ ঘটনার পর হেফাজত নেতাকর্মী ও সমর্থকরা সেখানে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়। এ ঘটনায় সহিংসতার অভিযোগে সোনারগাঁ থানায় পুলিশ ও ক্ষতিগ্রস্তদের দায়ের করা ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় প্রধান আসামি করা হয় মামুনুল হককে। এদিকে জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে সোনারগাঁ থানায় বাদী হয়ে গত ৩০ এপ্রিল আরও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ওইদিন ঝর্ণার মেডিক্যাল পরীক্ষা করালেও এখন পর্যন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম