জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক 

খুলনা প্রতিনিধি 
০২ মে ২০২১, ১৭:১৪আপডেট : ০২ মে ২০২১, ১৭:১৪

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। রবিবার (২ মে) ভোরে তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো– তেরখাদা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মো. আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটি উপজেলার দহরা এলাকার আব্দুস সালামের ছেলে মো. আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মাধবকাঠি গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১), নড়াইলের লোহাগড়া উপজেলার না‌লিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।

তেরখাদা থানার ওসি বলেন, ‘র‌্যাব-৩ ঢাকার একটি টিম ভোর রাতে ওই চার জনকে আটক করে। এরপর সকালে তেরখাদা থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৩-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) হুমায়ুন কবীর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এরপর বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম