রাজধানী পরিচ্ছন্ন রাখা কঠিন কিছু নয়: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৪২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬

সাঈদ খোকন বাংলাদেশের ছেলে মুসা ইব্রাহীম যদি এভারেস্ট জয় করতে পারেন, কোটি মানুষ কেন ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারবে না বলে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখা কঠিন কিছু নয়। আমরা প্রত্যেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে পারলেই ঢাকা এক সময় পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার পরিচ্ছন্ন বছর ২০১৬ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পরিচ্ছন্নতাবিষয়ক এক প্রচারাভিযানে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
এদিন দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের সড়কে আয়োজিত এ অভিযানে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমসহ সিটি করপোরেশন ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন।
মেয়র বলেন, ঢাকার অন্যতম সমস্যা আবর্জনা। আমরা যদি সুস্থ-সুন্দর চিন্তা করি, পরিচ্ছন্ন জীবন যাপন করতে চাই, তাহলে সবাইকেই এই আবর্জনা অপসারণে ভূমিকা রাখতে হবে। নগরীর প্রতিটি মানুষ যদি মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই সমস্যা আর থাকবে না।
সাঈদ খোকন বলেন, সন্ধ্যা ৭টার পর থেকে বাসাবাড়ির আবর্জনাগুলো যেন ডাস্টবিনে ফেলা হয়। সে বিষয়ে মা-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি সন্ধ্যার পর আবর্জনা ফেলেন, তাহলে রাতের মধ্যে সেটা সরিয়ে সুন্দর একটি সকাল শুরু করা যাবে।

মেয়র বলেন, আমরা ঢাকার মানুষ যতক্ষণ বাসায় থাকি, তার চেয়ে বেশি সময় থাকি শহরের রাস্তাঘাট ও অফিস-আদালতে। তাই বাসাবাড়ির পাশাপাশি চলাচলের পথগুলোও যেন পরিষ্কার থাকে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

মুসা ইব্রাহীম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতায় সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, নিজেদের ড্রয়িং রুম যদি আমরা নিজেরাই পরিষ্কার রাখি, তাহলে কেন ঢাকাকে পরিষ্কার রাখতে পারব না? ঢাকা পরিচ্ছন্ন করে বিশ্ববাসীর কাছে একটি সুন্দর নগরীর উপহার দিতে চাই।

প্রচারাভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। অভিযানে অংশ নেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষকরা অভিযানে অংশ নেন।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম