গণতান্ত্রিক নয়, আমলাতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৩ মে ২০২১, ১০:০৫আপডেট : ০৩ মে ২০২১, ১০:০৫

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘এদেশে আমলাতান্ত্রিক সরকার আজকে দেশ পরিচালনা করছে। তাদের নেতৃত্বে আজকে দেশ চলছে। কোনও গণতান্ত্রিক সরকার এদেশে নেই। কে কী মনে করবে, আমার কিছু যায় আসে না।’

রবিবার (২ মে) বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন। এ সময় তার অনুসারী আইযুব আলী তার ফেসবুক থেকে লাইভে বক্তব্যটি প্রচার করে। পরে, আইয়ুব আলী লাইভ ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন।

কাদের মির্জা বলেন, ‘আমি জেলের জন্য প্রস্তুত। আমাকে হুমকি দিছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেভাবে নির্যাতন করছে, আমাকে সেভাবে নির্যাতন করবে। আমারে বলছে, চুপ করি ঘরে বসি থাক। আমাকে বলছে, নিজেকে প্রকাশিত করতেছ। আমাকে এমপির লোভ দেখাইছে, পদের লোভ দেখাইছে। কালকে ডিজিএফআই হুমকি দিছে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলা যাবে না, প্রশাসনের বিরুদ্ধে বলা যাবে না। এটা কোনও রাষ্ট্র, কোনও দেশ? এটা কি দেশ? কথা বলা যাবে না। তাহলে, আপনারা আইন পাস করে বলে দেন, এদেশে কেউ সত্য কথা বলিও না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম