স্পিডবোট দুর্ঘটনা: মেহেন্দীগঞ্জের নিহত ৪ জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা

বরিশাল প্রতিনিধি
০৩ মে ২০২১, ২৩:৪৭আপডেট : ০৩ মে ২০২১, ২৩:৪৭

মাওয়ার শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে চার জনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। সোমবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে গেছেন নিহতের পরিবারের সদস্যরাও। 

নিহতরা হলেন– মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব ষাট্টি গ্রামের সহোদর সাইফুল হোসেন ও রিয়াজ হোসেন, মেহেন্দিগঞ্জ পৌর শহরের বদরপুর এলাকার মনির চাপরাশি। তারা সবাই ব্যবসায়ী।

ওসি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে দোকানের জন্য মালামাল কিনতে ওই চার জন ঢাকায় গিয়েছিলেন। মালামাল পাঠিয়ে দিয়ে তারা সড়কপথে নিজ এলাকায় ফিরছিলেন। মাওয়া পয়েন্টে স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় শিবচর পয়েন্টে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাদের পরিবারগুলোতে চলছে আহাজারি। তবে এখন পর্যন্ত মরদেহ এলাকায় আসেনি। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মরদেহ মেহেন্দিগঞ্জে আনার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ওই তিন পরিবারের সদস্যরা এখন তাদের স্বজনদের মরদেহের অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে অপেক্ষা করছেন এলাকাবাসী। জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই নিহতের স্বজনদের খবর নিচ্ছেন এবং মরদেহ আনার চেষ্টা করছেন। কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

প্রসঙ্গত, সোমবার (৩ মে) সকালে মাদারীপুরের পুরনো কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই একটি স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের  ধাক্কা লাগে। এতে এখন পর্যন্ত ৩ শিশু ও এক নারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরও খবর: শিবচরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২৬

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম