হেফাজতের তাণ্ডবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২১, ২১:০৯আপডেট : ০৭ মে ২০২১, ২১:৪২

হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হেফাজতের তাণ্ডবে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’ শুক্রবার (৭ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতার উদ্দেশ্য ধর্ম নয়, অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই এর মূল উদ্দেশ্য। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, তারা মানুষ না, অমানুষ। আমি ওয়াদা করে যাচ্ছি, এ সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই জড়িত রয়েছে, তাদের আইনে সোপর্দ করবোই। তদন্ত করে এ নৃশংসতার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। নিষ্ঠুরতা, নৃশংসতা, বর্বরতা আর হতে দেবো না।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম