৭০০ টাকার ব্যাটারির জন্য খুন!

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২১, ০৯:১৮আপডেট : ০৯ মে ২০২১, ০৯:১৮

৭০০ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা করা হয় গ্রাম পুলিশ আব্দুর রউফ। বৃহস্পতিবার (৬ মে) রাতে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার (৮ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্প সিপিসি ৩ এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ। তিনি বলেন, রউফ হত্যায় জড়িতদের ধরতে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। তাদের তৎপরতায় ক্লুলেস খুনের মোটিভ বের হয়ে আসে। শুক্রবার ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এনামুল হক ও আব্দুল হেকিম জানায়, ৫ মে রাত সাড়ে ১০টায় তারা দু’জন ও পালাতক সোহেল মিয়া বোরোখাড়া গ্রামের পাশের একটি হাওরের খোলা জায়গায় আড্ডা দেওয়ার পর সফদর আলীর ধানের খলা থেকে ধান চুরি করে। তারপর এনামুল, সোহেল ও আব্দুল হেকিমকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সামনে এগিয়ে দেয়। সে সময় সোহেল জানায় তার সৌর বিদ্যুতের সোলার প্যানেলের একটি ব্যাটারির দরকার। তখন আব্দুল হেকিম বলে বোরোখাড়া গ্রামের চৌকিদার আব্দুর রউফের বাড়িতে সৌর বিদ্যুতের ব্যাটারি আছে। একথা বলার পর তারা তিনজন রউফের বাড়িতে ব্যাটারি চুরির জন্য প্রবেশ করে। ব্যাটারি  প্যানেলের সংযোগ লাইন থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসার সময় রউফ চুরির বিষয়টি টের পেয়ে ঘুম থেকে ওঠে চোর চোর বলে চিৎকার করে তাদেরকে আটকাতে চাইলে সোহেল তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে হেকিম ও এনামুল রউফকে ছুরিকাঘাত করে হত্যা করে ব্যাটারি নিয়ে যায়। আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করছে র‌্যাব। পলাতক সোহেলকে গ্রেফতার করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম