জ্বালাও পোড়াও করেছে বলেই বিএনপি ভোট পায়নি: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ১৩:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৪:১৩

প্রধানমন্ত্রী

জ্বালাও পোড়াও করেছে বলেই পৌর নির্বাচনে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেয়নি। সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়া বিচার হওয়া উচিত। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরএ বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশের উন্নতি হয়। আমরা তারা প্রমাণ রেখেছি। দেশে গণতন্ত্র আছে, তাই উন্নয়ন বেগবান হচ্ছে।’

এদিকে একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বিকাল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। সেখানে বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি অংশ নেবেনে।

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম