মাইক্রোবাস-প্রাইভেট কার চলাচল প্রতিহত করতে মোটর শ্রমিকদের অবস্থান

রংপুর প্রতিনিধি
১৬ মে ২০২১, ১১:১২আপডেট : ১৬ মে ২০২১, ১১:১২

লকডাউনে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল প্রতিহত করতে মোটর শ্রমিকরা রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন লকডাউনের মধ্যে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল না করলে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল করতে দেওয়া হবে না। শ্রমিকদের বাধার মুখে মাইক্রোবাস ও প্রাইভেট কার চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মডার্ন মোড় এলাকা দিয়ে ঈদ করতে আসা রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় ফেরার জন্য মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকায় যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। অর্ধশতাধিক গাড়ি সেখানে জড়ো হয়ে জনপ্রতি তিনগুণ ভাড়া নিয়ে নিচ্ছে– এমন খবর জানাজানি হলে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোটর শ্রমিকরা এক জোট হয়ে মাইক্রেবাস ও প্রাইভেট কার চলাচলে বাধা দেন। তারা যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দেন। এ নিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কার ড্রাইভার-হেলপারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুরো মডার্ন মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মেট্রোপলিটান তাজহাট থানার ওসি আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ ফোর্স মর্ডান মোড়ে গিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়।

মোটর শ্রমিক নেতা মাহবুব অভিযোগ করেন, ‘সরকার লকডাউন ঘোষণা করে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। ফলে আমরা হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। এমনি অবস্থায় মাইক্রোবাস আর প্রাইভেট কার প্রকাশ্যেই তিনগুণ ভাড়া নিয়ে যাত্রী তুলে রংপুর থেকে ঢাকায় যাতায়াত করছে।’

এদিকে মাইক্রোবাস ও প্রাইভেট কারের ড্রাইভার-হেলপাররা বলছেন, গাড়ি না চললে তারা পরিবার-পরিজন নিয়ে চলবেন কীভাবে?

তাজহাট থানার ওসি বলেন, ‘মোটর শ্রমিকদের দাবি যৌক্তিক। লকডাউনের সরকারি নির্দেশনা অনুযায়ী বাস না চললে মাইক্রোবাস ও প্রাইভেট কারও চলবে না। এসব গাড়ি যাত্রী নিয়ে চলাচল করে, সে কারণে আমরা চলাচল বন্ধ করে দিয়েছি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘ছিনতাইকারী-মলম পার্টি ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হ‌বে’
হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল শুরু
সিলেটে শ্রমিককে মারধর, হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান