গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু 

খুলনা প্রতিনিধি 
১৬ মে ২০২১, ১৬:০৩আপডেট : ১৬ মে ২০২১, ১৬:০৩

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে এক নারী মারা গেছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম শ্রাবণী বেগম (৪০)। তিনি কেডিএ অ্যাভিনিউয়ের মো. শহিদুল ইসলামের কন্যা।

টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংক কলোনি সংলগ্ন করিমাবাদ সি কলোনির বাসায় রান্না করছিলেন শ্রাবণী। এ সময় লিকেজ থাকায় গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে সিলিন্ডারের পাশে থাকা শ্রাবণীর শরীরে আগুন ধরে যায়। পরে স্বজনরা তাকে টুটপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। সেখানে ডাক্তার করে তাকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম