বাঁধ নির্মাণে ধীর গতি, বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ১৭:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:০৯

সুনামগঞ্জ

যথাসময়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় সুনামগঞ্জে হাওর অঞ্চলের কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। ফিবছর বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য হাওরে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হয়ে থাকে। ১৫ ডিসেম্বর থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু করার কথা থাকলেও এ পর্যন্ত কোনও হাওরে তা শুরু হয়নি।

জেলার কয়েক লাখ কৃষক বোরো ফসলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছেন সরেজমিনে গিয়ে জানা যায়। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিশ্বম্ভরপুর উপজেলার কোন হাওরে এখন পর্যন্ত ফসল রক্ষা বাধ নির্মাণের কাজ শুরু হয়নি। আগাম বন্যা ও পাহাড়ি ঢলে একমাত্র বোরো ফসল নষ্ট হলে জেলার কৃষকরা সীমাহীন কষ্টের মুখে পড়বে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামছুল আলম তালুকদার জানান, তার উপজেলায় হালির হাওর,শনির হাওর পাকনার হাওরে এখনো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। এনিয়ে তিনিও শঙ্কিত রয়েছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড  সূত্র জানায়, জেলার ছোট-বড় শতাধিক হাওরে ১,৫০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। চলতি বছর জেলার ৪০টি হাওরে ফসলরক্ষা বাঁধ দেওয়ার কাজ করবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধ নির্মাণের জন্য ৪৩ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

সুনামগঞ্জ পাউবো সূত্র জানায়, এবার পিআইসি গঠনে দেরি হয়েছে। সংসদ সদস্য ও উপজেলা পরিষদের প্রতিনিধিদের নাম যথাসময়ে পাওয়া যায়নি। এর বাইরে স্থানীয়ভাবে কাজের পরিমাপ এবং প্রকল্পের বরাদ্দের বিষয়টি পাউবোর সংশ্লিষ্ট টাস্কফোর্স দেখে অনুমতি দিলেই কাজ শুরু হবে। এখনো টাস্কফোর্স না আসায় বাঁধের কাজ শুরু করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায় ২০১৫ সালের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী মোট ৮৫ দিন সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করার সরকারী নির্দেশনা দেওয়া আছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের