শ্রদ্ধা ও ভালোবাসায় বনভন্তের জন্মবার্ষিকী পালন

রাঙামাটি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২০:৫২

বনভন্তের জন্মদিন উপলক্ষে ভক্তদের শোভাযাত্রা

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মগুরু মহাস্থবির বনভন্তের ৯৬ তম জন্মবার্ষিকী পালন করেছেন তাঁর ভক্তরা। শুক্রবার বনভন্তের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির রাজবন বিহারে ভক্তদের ঢল নামে। এ উপলক্ষে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিভিন্ন দানযজ্ঞ সম্পাদন করা হয়।  বনভান্তের জন্মদিবসকে সামনে রেখে রাঙামাটি রাজবন বিহারে সপ্তাহব্যাপী ধর্মস্কন্ধ পূজা আয়োজন করে রাজবন বিহার কর্তৃপক্ষ।

২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভিক্ষুসংঘ ত্রিপিটকের সূত্র বিনয় ও অভিধর্ম পিটকের ৮৪ হাজার ধর্মস্কন্ধ পাঠ করেন। ভোর ৫ থেকে রাঙামাটি রাজবন বিহারে ফুলের তোড়া হাতে বনভান্তের সাধনা কুঠিরে ভিড় জমান ভক্তরা। বনভান্তের কফিনে ফুল দিয়ে করজোরে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন তারা। সকাল ৯টায় সংঘদান অষ্ট পরিষ্কার দান বুদ্ধমূর্তিদান উদ্বোধন করা হয়।

এই ধর্মগুরু ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোরঘোনা গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি তিনি মারা যান। ধর্মীয় পরিভাষায় যা মহাপরিনির্বাণ হিসেবে পরিচিত।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম