ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২১, ১০:০৭আপডেট : ২৪ মে ২০২১, ১০:০৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট পাঠানো হয়েছে। রবিবার (২৩ মে) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার (২১ মে) বিকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে ও নিহত দেলোয়ারের ছোটভাই ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আকল মিয়ার ছেলে নবেল মিয়ার হাতাহাতি হয়। এ ঘটনার জেরে গত দু’দিন ধরে এলাকায় উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল। রবিবার রাত ১০টার দিকে কালা বহরপুর গ্রামের বাজারে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দেলোয়ার ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসকরা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কালাম মিয়া (৫০), আব্দুল হামিদ (৩৯), আব্দুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আব্দুল মমিন (৩১) ও সুমন মিয়াকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম