তাহিরপুর সীমান্তে তিন চোরাকারবারিসহ গ্রেফতার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ২৩:৩৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২৩:৪২

সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে তিন চোরাচালানিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, রজনীলাইন গ্রামের নুর হোসেনের ছেলে হেকমত আলী (২৭) মোহর আলীর ছেলে কুতুব উদ্দিন  (৩৫) ও সুন্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ জানান, গ্রেফতারকৃতরা মাদক চোরাচালান মামলার নিয়মিত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত সংলগ্ন বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া আতাউর রহমান (৫৫) ও আব্দুল আলী (৩০) নামে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম