বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২১, ১৪:৫৯আপডেট : ২৬ মে ২০২১, ১৪:৫৯

সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।  বুধবার (২৬ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে র‌্যাব অফিসে সংবাদ সম্মেলনে সিনিয়র পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন– জগন্নাথপুর উপজেলার আব্দুল সামাদের ছেলে মো. ময়নুল হক (১৯), তাহিরউল্লাহর ছেলে হানিফ আহমেদ এবং হানিফ আহমেদের স্ত্রী পারভিন আক্তার।

সিনিয়র পুলিশ সুপার জানান, বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের সাহাদুলের বাড়ি থেকে তিন প্রতারককে আটক করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক দিন ধরে বিকাশে প্রতারণা করে আসার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল ফোন সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, চার্জার, এটিএম কার্ডসহ এক লাখ ৩৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

আটক তিন জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম