আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলেন আরও ৩৪ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মে ২০২১, ১৫:৫৮আপডেট : ২৯ মে ২০২১, ১৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশি যাত্রী আসা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৮ মে) এসেছেন ৩৪ জন। গত ২৬ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত আসা যাত্রীর সংখ্যা এক হাজার ১৪৬ জন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারতফেরত এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৯০ জনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য কুমিল্লায় পাঠানো হয়। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন হোটেলে রাখা হয়। শুক্রবার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে থাকা যাত্রীর সংখ্যা ২৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে মোট ৫৭১ জন যাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার ১৫ জনকে ছাড়পত্র দেওয়া করা হয়।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত আসা এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলোশনে আছেন। তাদের কারও এখন পর্যন্ত ভারতীয় ধরন পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম