স্কুলছাত্রের হাত-পায়ের রগ কাটার অভিযোগে ৪ কিশোর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০২১, ২১:১৩আপডেট : ২৯ মে ২০২১, ২১:১৩

কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রকে মারধরসহ উপর্যুপরি ছুরিকাঘাতে হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর ‘আরজিএস’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদারের ছেলে নওশাদ কবির মজুমদার নাহিদ (১৫)।  নাহিদ তার বন্ধু নগরীর ধর্মপুর এলাকার বাসিন্দা নরুর রহমান খানের ছেলে জাহিদ খানকে ফেসবুকে ব্লক করে দেয়। এ নিয়ে কয়েকদিন আগে তার সঙ্গে জাহিদ ও তার বন্ধুদের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশে জিমনেসিয়ামের সামনে জাহিদ (১৭), তার বন্ধু শরিফুল ইসলাম (১৬), প্রমি চন্দ্র শীল (১৭), ফারহাত হোসেন অর্ণব (১৬), সাফায়েত (১৫), সাজ্জাদ হোসেন বাবু (১৫), রিফাতসহ (১৫) অজ্ঞাত আরও সাত-আট জন মিলে নাহিদকে পথরোধ করে মারধরসহ তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নাহিদের বাবা হায়াতুন্নবী জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওই কিশোররা আমার ছেলেকে ছুরিকাঘাত করে হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে সাত জনকে এজাহারনামীয় ও সাত-আট জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার বিকালে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শুক্রবার রাতভর থানার এএসআই হান্নান আল-মামুন এবং এএসআই রুবেল মাহমুদের নেতৃত্বে পুলিশের টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ খানসহ এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম