ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি     
৩০ মে ২০২১, ১৭:৩৮আপডেট : ৩০ মে ২০২১, ১৯:৩৩

ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে মানিকগঞ্জে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় শান্ত রানা শাহিন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৯ মে) মধ্যরাতে জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ওই স্কুলছাত্রীকে। মানিকগঞ্জ র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেন।

আটক শান্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এএসপি উনু মং বলেন, ‘ফেসবুকের মাধ্যমে শান্তর সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর ঢাকার কচুক্ষেত এলাকায় দেখা হয় তাদের। তখন স্কুলছাত্রীকে অপহরণ করে মানিকগঞ্জ নিয়ে আসে শান্ত। পরে দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকায় শান্তর মামার বাড়িতে রাখে ওই স্কুলছাত্রীকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে শান্তসহ মেয়েটিকে উদ্ধার করা হয়।’

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম