আইডিয়াল কলেজে ছাত্রের গুলিতে ছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৬, ১৬:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৬:১৭

আইডিয়াল কলেজ রাজধানীর ধানমণ্ডিতে আইডিয়াল কলেজের সামনে আশরাফুল ইসলাম পলক নামের এক ছাত্রের গুলিতে নাইমুর রশিদ নাবিল (১৮) নামে আরেক ছাত্র আহত হয়েছেন। তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহত নাবিল আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম হারুনুর রশিদ। তারা কলাবাগান ৯ নং সার্কুলার রোডের বাসিন্দা।
আহত নাবিল জানান, কিছুদিন আগে কলেজে তার এক বছরের সিনিয়র আশরাফুল ইসলাম পলকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার দুপুরে পলক ও তার বন্ধু সাইফ হোসেন রোমান তাকে কলেজের সামনে গুলি করে। গুটি তার বাম পায়ের হাঁটুর ওপরে লাগে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, বিষয়টি তারা কলাবাগান থানাকে জানিয়েছেন। তারাই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

/জেইউ/এসএম/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম