সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক 

টেকনাফ প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৩:৩৮আপডেট : ০১ জুন ২০২১, ১৩:৩৮

কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবাসহ গুরা মিয়া (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটক গুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

র‌্যাব কর্মকর্তারা জানান, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুত করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

মেজর মেহেদী হাসান বলেন, ‘ইয়াবাসহ আটক সাবেক ক্যাম্প মাঝির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম