রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৪:৪৩আপডেট : ০২ জুন ২০২১, ১৪:৪৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাত রোগীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায়  হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান। বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।

রামেক হাসপাতালের উপপরিচালক জানান, বুধবার পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন ১৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় যে সাত জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জনই করোনা পজিটিভ এবং রাজশাহীর তিন জনের মধ্যে দুই জনের করোনা পজিটিভ, এছাড়া রয়েছেন নাটোরের একজন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৮ জন। যার মধ্যে ৩৭ জন করোনা শনাক্ত রোগী।

২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে রয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের