ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ০২ জুন ২০২১, ২২:১৩

বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণির আবাসিক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে পুলিশ মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রহমান মিন্টুকে (৩২) গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ জুন) রাতে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, ওই শিক্ষক আরও একাধিক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, মাওলানা আবদুর রহমান মিন্টু শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি স্থানীয় বানাইল কলেজপাড়ায় হজরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক। আবাসিক ওই মাদ্রাসায় ১২-১৩ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকে। ওই রুমের পাশেই পরিবার নিয়ে বসবাস করেন শিক্ষক মাওলানা আবদুর রহমান মিন্টু। গত ৩০ মে রাতে খাওয়ার পর ছাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত প্রায় আড়াইটার দিকে মাওলানা মিন্টু হলরুমে প্রবেশ করেন। তিনি ওই ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন এবং কাউকে না জানাতে হুমকি দেয়। পরদিন ছাত্রী ফোনে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানালে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১ জুন বিকালে ছাত্রীর বাবা শিবগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত উল্লাহ ও তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, প্রযুক্তি ব্যবহার করে রাতেই শিবগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত মাওলানা মিন্টুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। তিনি পুলিশকে আরও জানিয়েছেন, এর আগেও একই কায়দায় দুই-তিন জন ছাত্রীকে ধর্ষণ করেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতা থাকায় আগামী ৭ জুন ডাক্তারি পরীক্ষা হবে তার। আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হবে। প্রয়োজনে ওই শিক্ষককে রিমান্ডে এনে ছাত্রীদের ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম