কয়রা-গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে মেগা প্রকল্প

খুলনা প্রতিনিধি 
০৫ জুন ২০২১, ০৯:৩৪আপডেট : ০৫ জুন ২০২১, ০৯:৩৪

খুলনার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ সংস্কারের জন্য নেওয়া হচ্ছে মেগা প্রকল্প। খুলনার কয়রা উপজেলার ১৪/১নং পোল্ডারে উত্তর ও দক্ষিণ বেদকাশির বাঁধ নির্মাণে এক হাজার ১৭৬ কোটি ৬৩ লাখ টাকা এবং সাতক্ষীরা জেলার গাবুরায় ১৫নং পোল্ডারে বাঁধ নির্মাণে এক হাজার ২৩ কোটি ৬৭ লাখ টাকার দুটি প্রকল্প একনেক বৈঠকের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৪ জুন) খুলনার কয়রায় ভাঙনকবলিত ও বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ ও ১৫নং পোল্ডারের বেড়িবাঁধ ঘন ঘন দুর্যোগের কারণে বিধ্বস্ত হচ্ছে। চলতি বছরেই এ দুটি পোল্ডারে শত শত কোটি টাকা ব্যয় করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজ বর্ষা মৌসুমের পরেই শুরু হবে।’

সংসদ সদস্য আলহাজ মো. আকতারুজ্জামান বাবু জানান, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণে চলতি বাজেটে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কয়রা উপজেলার ১৪/১-২ নং পোল্ডারে পার্শ্ববর্তী শ্যামনগর ও আসাশুনির চেয়ে অনেক কম বরাদ্দ হতো। কিন্তু চলতি বছরের বরাদ্দে ১৪/১-২ নং পোল্ডারে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী তিন বছরের মধ্যে কয়রার ১২০ কিলোমিটার বেড়িবাঁধের বেশির ভাগ টেকসই করা হবে।’

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের উপসচিব একেএম আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের (আইএমইডি) পরিচালক (উপসচিব) মো. শাহাদাৎ হোসাইন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনার প্রধান প্রকৌশলী মো. রফিকউল্লাহ ও খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম