স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ২২:১৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২২:২১

pirojpur pic-1-manobbondhon

পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইন্দুরহাট বন্দর ভাঙনরোধ কমিটি। শনিবার কৌরিখাড়া ফেরিঘাট চত্বরে ভাঙনকবলিত এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেয়।

সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে দীর্ঘ ১ কিলোমিটার ব্যাপী মানববন্ধনে ওই এলাকার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, গৃহহারা বাসিন্দাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব মো. আবুল কালাম, সাবেক প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার, ব্যবসায়ী মো. আব্দুর রব, শান্তি রঞ্জন মজুমদার ও সুভাষ কর্মকার প্রমুখ।

বক্তারা বলেন, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনে কৌরিখাড়া লঞ্চঘাট ও খেয়াঘাট কয়েকবার স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে নদী ভাঙ্গনে শত শত পরিবার গৃহহীন হয়েছেন। হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ইন্দুরহাট ও বিসিক শিল্পনগরী হুমকির সম্মুখীন। তারা অবিলম্বে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম