রাবিতে ত্রিপক্ষীয় বৈঠক শেষে আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৮:৪২আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৪৪

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন কর্মস্থলে পদায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত অ্যাডহকে নিয়োগ পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন।

ওমর ফারুক ফারদিন বলেন, ‘আমাদের দাবির বিষয়টি রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আয়েন উদ্দীন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু ভাইকে জানিয়েছি। তারা আজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। আমরাও বৈঠকে ছিলাম। সমস্যা সমাধানে আলোচনা করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি।’

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিদায়ী উপাচার্য আবদুস সোবহান শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে নিয়োগপ্রাপ্তরা এখনও যোগদান করতে পারেননি। কর্মস্থলে যোগদান করানোর দাবিতে তারা গত শনিবার ও রবিবার প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন। এতে ফাইন্যান্স কমিটির ও সিন্ডিকেটের সভা স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। 

উদ্ভূত পরিস্থিতিতে সমাধানে সোমবার ক্যাম্পাসে আসেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন– রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য  ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অন্যদিকে প্রশাসনের পক্ষে ছিলেন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বের হয়ে আসেন স্থানীয়  আওয়ামী লীগ ও আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা।

প্রশাসন ভবনে সাংবাদিকদের আয়েন উদ্দীন বলেন, ‘ক্যাম্পাসে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়োগ সংক্রান্ত। নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় অবগত। তাদের নির্দেশে আমরা এখানে আলোচনায় বসেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা আন্দোলন স্থগিত করার কথা দিয়েছেন।’

এ সময় পাশে থাকা রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমাদের মাননীয় সংসদ সদস্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একটা সমাধান বের করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম