নোবিপ্রবির সেই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালী প্রতিনিধি
২২ জুন ২০২১, ২৩:২৬আপডেট : ২২ জুন ২০২১, ২৩:২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) দফতরের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে (৩৫) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মস্থলে অনুপস্থিত থাকায় মঙ্গলবার বিকালে তাকে নোটিশ দেওয়া হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের কাছ থেকে তার মামলার কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত (১৭ জুন) রাত ১২টা ৮ মিনিটে সম্রাট ফেসবুকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও খবর: ওবায়দুল কাদেরকে নিয়ে স্ট্যাটাস, সেই সম্রাট কারাগারে

/এমএএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে নাহিদ-মুদ্দাচ্ছির
সরকারি গাড়িতে চড়ে নিয়োগ পরীক্ষা দিতে এলেন উপদেষ্টার এপিএস
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি