ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুন ২০২১, ০৯:১৭আপডেট : ২৬ জুন ২০২১, ১৪:৪৩

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– শেরপুরের ভোবার চর গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২৬) এবং জঙ্গলদি এলাকার দুধু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮)। গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক শেরপুরের আজিম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (২৫)।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৬ জুন) ভোররাতে ভালুকা ভরাডুবা মহাসড়কে আগে থেকেই একটি মালবোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী রমজান আলী ও আজিজুর রহমান মারা যান। গুরুতর আহত পিকআপ চালক শফিকুল ইসলামকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও পিকআপকে জব্দ করা হয়েছে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় মিনি পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে সেটিকে বের করে আনা হয়। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম