বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোয় অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় সোমবার (১১ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির আহ্বানে ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ে সব ক্লাশ ও পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক পরিমল চন্দ্র জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। সান্ধ্যকালীন কোর্সগুলোর ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
/এফএস/








