ফের কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০২১, ১৮:০৪আপডেট : ২৯ জুন ২০২১, ১৮:০৪

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৬) আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয় তাকে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার মতিঝিল থানায় দুটি, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতয়ালি থানায় একটি এবং গাজীপুরের গাছা ও বাসন থানায় একটি করে মামলা রয়েছে।

গত ১৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোন জব্দ করে সেটি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ফোনে আপত্তিকর পর্নো ভিডিওর প্রমাণ পেয়েছেন। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে। এ মামলায় গত ২০ এপ্রিল মাদানীকে জিএমপির গাছা থানা পুলিশ দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিল।

 

/এমএএ/
সম্পর্কিত
ইসলামি বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন রফিকুল ইসলাম
রফিকুল ইসলামের ফের ৩ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম