শিশু স্বাধীন হত্যা: ৬ মাস পর মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২০:১২আপডেট : ২৯ জুন ২০২১, ২১:৪৫

বগুড়ার শিবগঞ্জের মাঝপাড়া গ্রামের মাদ্রাসাছাত্র স্বাধীন শেখ (৭) হত্যা রহস্য গত ছয় মাসেও উদঘাটিত হয়নি। আদালতের নির্দেশে সিআইডি তিন মাস ধরে তদন্ত করলেও কোনও অগ্রগতি নেই। এ ঘটনায় সোমবার বেলতলী হাফেজিয়া মাদ্রাসায় অধ্যক্ষ (মুহতামিম) শহিদুল ইসলামকে (২৭) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়া ক্যাম্পের পরিদর্শক ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান,  স্বাধীন শেখ বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী মাঝপাড়া গ্রামের শাহ আলম শেখের ছেলে। সে স্থানীয় বেলতলী হাফেজিয়া মাদ্রাসায় মক্তব বিভাগে আবাসিক প্রথম শ্রেণির ছাত্র ছিল। ১৬ জানুয়ারি সন্ধ্যায় পড়ার সময় শিশুটি বাথরুমে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন সকালে মাদ্রাসার পাশে গাংনই নদীর তীরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় শিশুর বাবা শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

প্রথমে শিবগঞ্জ থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত করতে সিআইডি পুলিশ বগুড়া ক্যাম্পকে নির্দেশ দেন। ময়নাতদন্ত রিপোর্টে স্বাধীনকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। পরিদর্শক ফুয়াদ রুহানী তিন মাস ধরে তদন্ত করছেন। পুলিশ আজও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। পরিদর্শক ফুয়াদ এ ঘটনায় নতুন করে হত্যা মামলা করতে নিহতের বাবাকে পরামর্শ দেন। এতে শাহ আলম হতাশ হয়ে পড়েন। 

মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফুয়াদ জানান, গত সোমবার মাদ্রাসার মুহতামিম বগুড়ার শেরপুরের বিনোদপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম