উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতার ৫

শরীয়তপুর সংবাদদাতা
০৩ জুলাই ২০২১, ০৯:৫২আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৯:৫২

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে আশ্রয়ন-২ প্রকল্পের গৃহহীনদের জন্য ঘর নির্মাণে বাধা দিয়ে সরকারি কর্মচারীদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা নড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ভোজেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাচক গ্রামে নির্মাণাধীন ৩২টি ঘরের কাজ পরিদর্শন করতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে পিআইও গুরুতর আহত হন। তার সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী অসীম মণ্ডলসহ আরও পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় শহিদুল শিকদার জানান, যেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে সেই জমি এক সময় সবদর গোরাপীর ছেলে বোরহান গোরাপী ও আমজাদ গোরাপীর ছেলে জামাল গোরাপীর পৈত্রিক সম্পত্তি ছিল বলে তাদের দাবি। সম্প্রতি ওই জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যাওয়ায় সরকার সেখানে দরিদ্র লোকদের ঘর নির্মাণ কাজ শুরু করে। পরে গোরাপী পরিবার মামলা দায়ের করে এবং ওই জমিতে ঘর তোলা বন্ধ রাখতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞার পরও প্রকল্পের কাজ চলমান রাখায় এ হামলা করা হয় বলে জানা গেছে।

হামলায় আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দেশীয় দায়ের কোপে আহাদী হোসেনের মাথা কেটে যাওয়ায় আটটি সেলাই দিতে হয়েছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোয়াদ মো. ইকরামুল হক বলেন, ‘পিআইও মাথায় বেশি আঘাত পেয়েছেন। রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।’

ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ব্যাপারী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পটি গত রমজানের আগে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেন। সেখানে দরিদ্র মানুষের জন্য ৩২টি ঘর নির্মাণের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন সময় সরকারের খাস সম্পত্তি নিজেদের দাবি করে গোরাপীরা পিআইওর উপর হামলা করেছে।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন– বোরহান গোরাপী, খোকন ছৈয়াল, সোহেল রানা তালুকদার, লিটন গোরাপী, আব্দুর রব বেপারী। মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম