দুর্বৃত্তের ছুরিকাঘাতে সঙ্গীতশিল্পী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৬, ১৯:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৯:২৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সঙ্গীতশিল্পী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ফয়সাল আহমেদ টুটুল (৩০) নামে এক সঙ্গীতশিল্পীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের কোনও এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই ) স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

নিহত টুটুল ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা।

এসআই  জানান, ফয়সাল আহমেদ মূলত মরমী গান গাইতেন বলে জানা গেছে। রবিবার রাতে পাগলা নয়ামাটি পেয়ারাবাগানের পথ দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ সড়কেই ফেলে রেখে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে। 

এসআই  আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম