যৌন নির্যাতনের অভিযোগে কোচিং সেন্টার-প্রধান গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৬, ১৯:২৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৯:৩৮

গ্রেফতারের প্রতীকী ছবি

কোচিং সেন্টারে পড়ানোর নামে ছাত্রদের জিম্মি করে দিনের পর দিন যৌন নির্যাতন চালানোর অভিযোগে নাটোরে এক কোচিং সেন্টার-প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই শিক্ষককে গণপিটুনি দেওয়ার পর জুতার মালা পরানো হয়। রবিবার যৌন নির্যাতনের শিকার এক ছাত্রের বাবার দায়ের কারা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

শহরের ফৌজদারী পাড়ার বাসিন্দা ওই ছাত্রের বাবার অভিযোগ থেকে জানা যায়,সদর থানার হাজরা-নাটোর এলাকার রাজিব বিশ্বাস ওরফে জয় দীর্ঘদিন ধরে কানাইখালী এলাকার চালপট্টিতে আইডিয়াল নামে একটি কোচিং সেন্টার চালাচ্ছেন। সেখানে তিনি পড়ানোর নামে বিভিন্নভাবে ছাত্রদের যৌন নিপীড়ন করতেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে নির্যাতিত ছাত্রের ওপর চড়াও হয়। ছাত্রের চিৎকারে জড়ো হয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, এর আগেও শহরের জয়কালীবাড়ি এলাকায় কোচিং চালানোর সময় একই রকম কথা জানাজানি হলে, স্থানীয়রা রাজিবকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল।

ওসি জানান, নির্যাতিত ছাত্রের বাবা বাদী হয়ে রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে রাজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম