পুলিশ সদস্যের ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ০১:১৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ০১:১৫

১৯৮১ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন ফরিদুল হক। তিনি দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা থেকে রবিবার (৫ জুলাই) দুপুরে তাকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

এ সময় ফরিদুল হকের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে পুলিশের একটি সুসজ্জিত গাড়িতে গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুরে পাঠানো হয়।

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ফরিদুল হক সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, গত এক বছর ধরে সুন্দরগঞ্জ থানায় কর্মরত ছিলেন ফরিদুল হক। চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানায় কর্মরত সব পুলিশ সদস্য একসঙ্গে খাবার খান। এরপর তাকে বিদায় শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ফরিদুলকে। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করা হয়।

এদিকে, ঢাক-ঢোল বাজিয়ে আর সুসজ্জিত গাড়িতে করে পুলিশ সদস্যের অবসরে যাওয়ার এমন বর্ণিল আয়োজন ব্যতিক্রম বলছেন স্থানীয়রা। আনন্দঘন এই আয়োজন দেখতে সড়কের দু’ধারে ভিড় করেন এলাকার মানুষ।

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম