আর্জেন্টিনার জয়ে কোমল পানীয় বিতরণ

নোয়াখালী ও জাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮:৫৪

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোয় কোমল পানীয় বিতরণ করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনার জয়ের পর রবিবার (১১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ও নোয়াখালীতে দলটির সমর্থকরা এভাবেই আনন্দে মাতেন।

আর্জেন্টিনা দলের সমর্থক জাবির ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ‘ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ব্রাজিল সাপোর্টাররা নিজেদের চ্যাম্পিয়ন ভাবা শুরু করছিলেন। এমনকি কেউ কেউ ৪-০ গোলে জিতবে বলেও ঘোষণা দিয়েছিলেন। তাদের এখনকার অবস্থাটা আমরা বুঝি। তাদের এই নাজুক অবস্থায় আমরা ঠান্ডা সেভেন আপ বিতরণ করে সম্প্রীতির পরিচয় দিয়েছি। আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।’

আর্জেন্টিনার আরেক সমর্থক সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, ‘করোনার বিধিনিষেধের কারণে আমরা আনন্দ মিছিল বের করতে পারিনি। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে ঠান্ডা সেভেন আপ বিতরণ করেছি। বিধিনিষেধ না থাকলে আনন্দ মিছিলের স্লোগানে জাবির ক্যাম্পাস প্রকম্পিত হয়ে যেত।’

নোয়াখালীতে সেভেন আপ বিতরণ

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনার সমর্থকরা নোয়াখালীর সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজারে আনন্দ মিছিল শেষে সেভেন আপ বিতরণ করেছেন। লকডাউন উপেক্ষা করে নেমে আসেন রাস্তায়। তবে অল্প সময়ের মধ্যেই আনন্দ মিছিল শেষ করে বাড়ি ফিরে যান তারা।

উত্তর ওয়াপদার আর্জেন্টিনার সমর্থক মো. জসিম আর্জেন্টিনা ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আর্জেন্টিনার এই অর্জনে আমরা খুবই আনন্দিত। এজন্য সেভেন আপ বিতরণ আমরা আনন্দ ভাগাভাগি করেছি।’

এছাড়া জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরসহ বিভিন্ন উপজেলায় ছোট ছোট আনন্দ মিছিল বের হয়েছে। জেলা শহর মাইজদীতে প্রশাসন কঠোর থাকায় সমর্থকদের উপস্থিতি তেমন ছিল না।

উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনও আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। আর এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।

 

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম