কোরবানির পশু পরিবহনে খুলনা-ঢাকা রুটে ক্যাটল এক্সপ্রেস ট্রেন

খুলনা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১২:৫৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:৫৪

ঈদুল আজহা উপলক্ষে খুলনা-ঢাকা রুটে কোরবানির পশু পরিবহনের জন্য প্রথমবারের মতো ‘ক্যাটল এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে। আগামী শনিবার (১৭ জুলাই) দুপুরে এ ট্রেন উদ্বোধন হয়ে তিন দিন চলবে।

খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘ক্যাটল এক্সপ্রেস ট্রেনটি কয়টি বগি নিয়ে চলাচল করবে তা ব্যবসায়ীদের আগ্রহের ওপর নির্ভর করছে। তবে ১২ জুলাই পর্যন্ত এ বিষয়ে কোনও ব্যবসায়ী বা ব্যক্তির আগ্রহ জানা যায়নি। ব্যবসায়ীদের পশু পরিবহনের জন্য নিতে হবে কমপক্ষে একটি বগি। বগিতে কয়টি পশু যাবে, কীভাবে পশু রাখা হবে, কয়জন মিলে বগি ভাড়া নেবেন তা ঠিক করবেন ভাড়া নেওয়া ব্যক্তি। এক বা একাধিক ব্যক্তি মিলেও একটি বগি ভাড়া নিতে পারবেন। তবে ভাড়া পরিশোধ করবে হবে এক নামে। একাধিক ব্যবসায়ী বা ব্যক্তি মিলে সমন্বয় করে বগি ভাড়া নিলে জনপ্রতি ভাড়াও কম পড়বে।’

তিনি জানান, ট্রেনটিতে কয়টি বগি থাকবে তা এখনও নিশ্চিত হয়নি। কারণ ব্যবসায়ীদের আগ্রহের ওপর বগির সংখ্যা নির্ভর করছে। তবে কোনও ব্যবসায়ী এককভাবে একটি গরু নিতে চাইলেও তাকে একটি বগি ভাড়া নিতে হবে। বগিপ্রতি পরিশোধ করতে হবে ১৪ হাজার ৬৯০ টাকা। খুলনা থেকে কোনও পশু এ ট্রেনে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বুকিং না হলেও খুলনা থেকে ট্রেনটি ছেড়ে যাবে। 

জানা গেছে, ১৭ জুলাই দুপুর ১টার দিকে খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরুর মাধ্যমে ট্রেনে পশু পরিবহন শুরু হবে। প্রতিদিনই দুপুর ১টায় খুলনা থেকে যাত্রা শুরু করবে এ ট্রেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম