খুবিতে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১৭:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:২২

Khulna University photo-1‘শীত-কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা’ এই স্লোগানে মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তৈরি করা ৬৫ পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি এ উৎসবে নানা পদের পিঠার সমাহারে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। পরে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো ভাজা কুলি, পঞ্চবাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরি পিঠা, রঙবাহার, লিচু ও গোলাপ, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, দর্শন, ভাজা নকশি, মিষ্টি পুলি, ভেজানো নকশি, কুসুম কুসুম, বিবিখানা, লবঙ্গ লতিকা, সোহাগী বড়া, রসের নকশি বিলাস, সুন্দরী কমলা, নকশি দোপাটি, ঝিনুক, শঙ্খ পিঠা ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে দিনব্যাপী এ পিঠা উৎসব চলে। এ উপলক্ষে বিকেলে মুক্তমঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম