বিডিআর বিদ্রোহে খালেদার সম্পৃক্ততা মিলেছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১৯:১০আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৯:৪১

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘বিডিআর বিদ্রোহের সময় খালেদা জিয়ার যে ভূমিকা ছিল সেটা জাতির কাছে সন্দেহমূলক। খালেদা জিয়ার গত ৩০ বছরের জীবনযাত্রায় দেখিনি যে তিনি সকালে ঘুম থেকে উঠেন। তার উঠতে উঠতে দুপুর গড়িয়ে যায়। তিনি হঠাৎ করে সকাল ৮টার দিকে তড়িঘড়ি করে একটা কালো গ্লাসের গাড়িতে করে বের হয়ে যান এবং দুইদিন তার কোনও খোঁজ ছিল না। কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? এটাই সন্দেহজনক মনে হয়। বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে।’

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফমঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ছাত্র/ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া-ফখরুলদের হুমকি ৭ বছর ধরে জনগণ বহু দেখেছে। আর গণতন্ত্র যদি না থাকতো তাহলে বিএনপি নেতারা বিভিন্ন সমাবেশে ও টক শোতে বক্তব্য দিতে পারতো? সেখানে সরকারে বিরুদ্ধে মিথ্যাচার করতে পারতো? গণতন্ত্র আছে বলেই তারা ভাষণ দিতে পারছে। গণতন্ত্র না থাকলে সে সুযোগ থাকত না। গণতন্ত্রের সুফল তো বিএনপির কাছ থেকে জাতির নেওয়ার সুযোগ নেই। কারণ মির্জা ফখরুল-খালেদা জিয়া যাদের জন্ম হয়েছে ক্যান্টমেন্টের ভেতর-স্বৈরতন্ত্রের মধ্যে স্বৈরচারের মধ্যে তাদের কাছ থেকে গণতন্ত্রের নসিহত নিতে চাই না।’

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান